রাঙামাটিতে পুলিশের অভিযানে ডাকাত ও স্বর্ণ চোরাচালানের অভিযোগে যুবদল নেতা আটক

এম. মঈন উদ্দীন, রাঙামাটি: রাঙামাটিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত দলের দুই সদস্য এবং স্বর্ণ চোরাচালানের সাথে জড়িতের অভিযোগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য সদস্য সচিব মোহাম্মদ ফারুখ- কে আটক করেছে।
রোববার (০৬ সেপ্টেম্বর) এমন তথ্য নিশ্চিত করেছেন, রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জসীম উদ্দীন।
পুলিশ জানায়, শনিবার জেলা শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার দায়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্য চট্টগ্রামের আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফারুখ নামে একজন রয়েছেন।
এসময় তাদের কাছ থেকে স্বর্ণ, নগদ অর্থ ও চোরাচালানের কাজে ব্যবহৃত অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। ওইদিন বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেন দেন।
এদিকে একই দিনে জেলা সদরের বালুখালী ইউনিয়নের আদার পাহাড়ের এলাকায় কাপ্তাই হ্রদ হতে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা ব্যাক্তিরা হলেন, আহাম্মেদ সফি (৪৪) এবং  সুব্রত চাকমা (৩২) ওরফে তক্তারাম।
এসময় তাদের কাছ থেকে নগদ চার লাখ টাকা, একটি মোবাইল, এয়ারটেল সীম ও বাদীর নিজ নামীয় ব্র্যাক ব্যাংক,বনরুপা, রাঙামাটি শাখার অব্যবহৃত একটি চেকবই, মানিব্যাগ, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র উদ্ধার করা হয়।
এর আগে চলতি বছরের ৭ জুলাই বাদী রাঙামাটি কোতয়ালী থানায় ৬-৭ জনকে আসামী করে একটি ডাকাতি মামলা দায়ের করেছিলো
গ্রেফতারকৃত ডাকাতদের ওইদিন আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ডিমলায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক  সভা অনুষ্ঠিত 

আপডেট সময় : ০৬:৪৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬