আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ নূর

এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশি হাফেজের সাফল্য

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ সাদ মুহাম্মদ নূর।

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ সাদ মুহাম্মদ নূর। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া ১১০ জন প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এ সাফল্য অর্জন করেন।

‘হাবিবুল কুরআন ইউকে’ আয়োজিত আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় এ২ গ্রুপে অংশ নেন হাফেজ শেখ সাদ মুহাম্মদ নূর। দৃঢ় হিফজ, বিশুদ্ধ তেলাওয়াত ও কোরআন মাজিদের প্রতি গভীর পারদর্শিতার স্বীকৃতি হিসেবে তাকে তৃতীয় স্থান দেওয়া হয়।

ফলাফল ঘোষণার পর আয়োজকদের পক্ষ থেকে হাফেজ সাদ নূরের হাতে সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয়।

হাফেজ শেখ সাদ মুহাম্মদ নূর রাজধানীর মিরপুর-১-এর মারকাযু ফয়জিল কুরআন আল-ইসলামী ঢাকার কিতাব বিভাগের কৃতী শিক্ষার্থী। তিনি উত্তরা বায়তুস সালাম জামে মসজিদের খতিব মুফতি মাহদি হাসান আল-আমিনের বড় ছেলে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার শিক্ষক, পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। তারা আশা করছেন, সাদ নূরের এ অর্জন বাংলাদেশের কোরআন শিক্ষার্থী ও হাফেজদের আন্তর্জাতিক অঙ্গনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।

এর আগে একই প্রতিষ্ঠানের একাধিক শিক্ষার্থী আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন। তাদের মধ্যে সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ ও আনাস মাহফুজ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, তুরস্ক ও কুয়েতসহ বিভিন্ন দেশে প্রথম স্থানসহ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন।

জনপ্রিয়
কমলগঞ্জে পানিতে ডুবে নিহত পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান

কমলগঞ্জে পানিতে ডুবে নিহত পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ নূর

এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশি হাফেজের সাফল্য

আপডেট সময় : ০৮:০৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬