ডাকসু লেখালেখি ও নাট্য কর্মশালার সমাপনী, শিক্ষার্থীদের সনদপত্র প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ডাকসু লেখালেখি ও নাট্য কর্মশালা’-এর সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ক্যাফেটেরিয়ায় আয়োজিত অনুষ্ঠানে কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদেক কায়েম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহম্মদ, বাংলাদেশ সাহিত্য কেন্দ্রের সভাপতি কবি আফসার নিজাম, নটনাট্যের সভাপতি নাট্যকার ও নির্দেশক হুসনে মোবারক, তাইরান সম্পাদক তাসনিম মাহমুদ, নাট্যাভিনেতা সরদার আব্বাস, নির্মিতা এইচএম নুর, আবৃত্তিকার তারিক হাসিব এবং নাট্য অভিনেত্রী উম্মে হানী মেঘলা।

অনুষ্ঠানে সাদেক কায়েম বলেন, লেখালেখি ও নাট্যচর্চা তরুণদের সৃজনশীলতা, মননশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের চিন্তা ও অনুভূতি আরও সুন্দরভাবে প্রকাশের সুযোগ পায়। পাশাপাশি সমাজ ও চারপাশের বাস্তবতাকে দেখার দৃষ্টিভঙ্গিও আরও সমৃদ্ধ হয়।

ডাকসুর আয়োজনে এবং নটনাট্য ও বাংলাদেশ সাহিত্য কেন্দ্রের ব্যবস্থাপনায় মাসব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া শিক্ষার্থীদের লেখালেখির বিভিন্ন কৌশল, গল্প ও নাট্যরচনা, চরিত্র নির্মাণ, সংলাপ, অভিনয় এবং মঞ্চ উপস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজকদের মতে, কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য ও নাট্যচর্চার প্রতি আগ্রহ আরও বেড়েছে। সৃজনশীল চর্চার মাধ্যমে তরুণদের দক্ষতা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।

সমাপনী অনুষ্ঠানে কর্মশালার প্রশিক্ষক, আয়োজক, অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

তরুণদের সাহিত্য ও নাট্যচর্চার সঙ্গে আরও সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা ও সৃজনশীল আয়োজন অব্যাহত রাখার কথা জানিয়েছেন আয়োজকরা।

জনপ্রিয়
প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

আপডেট সময় : ০৩:৫২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ আগস্ট ২০২৬