সরাইলে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়, ২৬ শিশু – কিশোর পেলেন উপহার; ১৩ জনকে সাইকেল প্রদান

মোঃ রুহুল আমিন রুবেল, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
যুবসমাজকে মসজিদমুখী করা, নামাজের প্রতি ভালোবাসা সৃষ্টি এবং ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়ের কর্মসূচিতে অংশ নেওয়া ২৬ শিশু কিশোরের মাঝে বিভিন্ন উপহার বিতরণ করা হয়েছে। এর মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতে আদায় করায় ১৩ জনকে ভাই সাইকেল উপহার দেওয়া হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) সরাইল সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া ভাগবাড়ি জামে মসজিদে এ উপহার বিতরণ করা হয়। ৫০তম বার্ষিকী সাত দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কুট্টাপাড়া হেফাজতে ইসলাম যুব সংগঠনের মাধ্যমে এসব উপহার তুলে দেওয়া হয়।
এ মাহফিলের প্রতিষ্ঠাতা সরাইলের বড় হুজুর প্রয়াত আল্লামা মাওলানা মোহাম্মদ আলী (রহ.)-এর পরিবারের পক্ষ থেকে এ পুরস্কারের আয়োজন করা হয়। ধর্মীয় অনুশীলনে তরুণদের উৎসাহিত করা, মসজিদের সঙ্গে তাদের আত্মিক সম্পর্ক দৃঢ় করা এবং শৈশব-কৈশোর থেকেই নামাজের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকদের এমন উদ্যোগ স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মাঝে প্রশংসা কুড়িয়েছে। তাদের প্রত্যাশা, পুরস্কারের অনুপ্রেরণায় যুবকরা শুধু ৪০ দিন নয়, বরং সারা জীবন নিয়মিত নামাজ আদায়, ইসলামী আদর্শ অনুসরণ ও সুন্দর চরিত্র গঠনে মনোযোগী হবে।
উপহার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি, ধর্মীয় ব্যক্তিত্ব, আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়

ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ২০, ৩টি মোটরসাইকেলে আগুন ‎

সরাইলে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়, ২৬ শিশু – কিশোর পেলেন উপহার; ১৩ জনকে সাইকেল প্রদান

আপডেট সময় : ১০:৪৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬