পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাংলাবান্ধা আইসিপি পরিদর্শন করলেন সেক্টর কমান্ডার

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে বাংলাবান্ধা আন্তর্জাতিক সমন্বিত চেকপোস্ট (আইসিপি) পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে এ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় বিজিবি।
বিজিবি জানায়, তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা আইসিপি ও সংশ্লিষ্ট সীমান্ত এলাকা পরিদর্শনকালে তিনি ইমিগ্রেশন পুলিশ, তেঁতুলিয়া থানা পুলিশ, পোর্ট ম্যানেজারসহ দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পরিদর্শনকালে সীমান্ত দিয়ে বিতর্কিত কোনো ব্যক্তি যাতে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে আইসিপিতে বিদ্যমান কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, নজরদারি ও তদারকি কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন সেক্টর কমান্ডার। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও সুসংহত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেন তিনি।
এ সময় কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া বলেন, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয়, সহযোগিতা ও প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান আরও জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা সুদৃঢ় ও কার্যকর রাখতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে।
এ সময় পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েসসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়

ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ২০, ৩টি মোটরসাইকেলে আগুন ‎

পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাংলাবান্ধা আইসিপি পরিদর্শন করলেন সেক্টর কমান্ডার

আপডেট সময় : ১০:৪১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬