গোবিন্দগঞ্জে নাকাইহাট এলাকা থেকে উদ্ধার হলো ঈগল পাখি, বন বিভাগের কাছে হস্তান্তর

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট এলাকা থেকে একটি ঈগল পাখি উদ্ধার করেছেন গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থী ও পরিবেশবাদীরা। পরে গাইবান্ধা বন বিভাগের সহযোগিতায় পাখিটিকে উদ্ধার করে রংপুর সামাজিক বন বিভাগে পাঠানো হয়েছে।

গতকাল দুপুরে উপজেলার পাটোয়া নাকাইহাট এলাকা থেকে পাখিটি উদ্ধার করা হয়। পরে সামাজিক বন বিভাগ ও প্রশিক্ষণ কেন্দ্র, গাইবান্ধার ডেপুটি রেঞ্জার এ এইচ এম শরিফুল ইসলাম মণ্ডলের নির্দেশনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পাখিটিকে রংপুর সামাজিক বন বিভাগে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে তাঁর পাইবাসা শাখার সভাপতি মো. মেজবাহুল হক বলেন, ঈগল প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ ও পরিবেশবাদী সংগঠনটির উপদেষ্টা মো. আব্দুর রহমান বলেন, ঈগল প্রকৃতির অন্যতম গুরুত্বপূর্ণ পাখি। এটি পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মৃত প্রাণী ও বিভিন্ন ক্ষতিকর প্রাণী খেয়ে পরিবেশকে দূষণমুক্ত রাখতে সহায়তা করে। তাই বন্যপ্রাণী রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

ট্যাগ
জনপ্রিয়
ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, পালিয়ে গেলেন স্ত্রী

আপডেট সময় : ১০:০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬