নরসিংদী মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ওমর ফারুক, নরসিংদী:

নরসিংদী মুক্ত দিবস (১২ ডিসেম্বর), শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) এবং মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর)–২০২৬ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান।

সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী পৌর প্রশাসক মো. সফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার সজিব শাহরীন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারওয়ার মৃধা, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস এবং নরসিংদী জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. আউয়াল মিয়া।

এছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

বিজ্ঞাপন

সভায় তিনটি জাতীয় ও ঐতিহাসিক দিবস যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান, শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন আয়োজনের প্রস্তুতি ও বাস্তবায়ন নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

এ সময় দিবসগুলোর ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ, বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা ও অবদান যথাযথভাবে স্মরণ এবং মুক্তিযুদ্ধের চেতনা পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার বিষয়েও আলোচনা হয়।

সভায় সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সব পক্ষের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।

ট্যাগ
জনপ্রিয়
বাড়ি-জমি দখল, স্ত্রী-সন্তান নিয়ে ঘরছাড়া ভুক্তভোগী

আপডেট সময় : ১০:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬