রুপসায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে তুলে নিয়ে কুপিয়ে জখম

খুলনার রূপসা উপজেলার রাজাপুর এলাকায় মো. রবিউল ইসলাম নামে জেলা মুক্তিযোদ্ধা সৈনিক দলের সাধারণ সম্পাদককে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম রাজাপুর এলাকার মৃত আবুল কালামের ছেলে।
পুলিশ জানায়,  রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে রাজাপুর এলাকায় ভ্রাতৃ মঞ্চের সামনে থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রবিউল ইসলামকে তুলে নিয়ে যায়। পরে পপুলার জুটমিলের সামনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) দুটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্তসহ প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
কামাল হোসেন
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, পালিয়ে গেলেন স্ত্রী

ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, পালিয়ে গেলেন স্ত্রী

রুপসায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে তুলে নিয়ে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৯:০৭:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬