তাড়াইলে জেলা প্রশাসকের হাত থেকে সনদপত্র পেল মারকযুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার তিন শিক্ষার্থী

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিনের হাত থেকে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-২৭-এর সনদপত্র গ্রহণ করেছে তাড়াইলের মারকযুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার তিন কৃতী শিক্ষার্থী।
তারা হলেন-মোহাম্মদ হাসান মাহমুদ, মোহাম্মদ মুস্তাকীম ও মোহাম্মদ সাঈদ আহম্মদ।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১২টার দিকে তাড়াইল উপজেলা পরিষদ হলরুমে এ সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার।
ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-২৭-এ উপজেলা পর্যায়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে বিজয়ী হয় মারকযুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার এই তিন শিক্ষার্থী। জেলা প্রশাসকের কাছ থেকে সনদপত্র গ্রহণের পর মাদরাসা প্রাঙ্গণে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষক, অভিভাবক ও সহপাঠীরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা শিশু-কিশোরদের মধ্যে কোরআন তিলাওয়াত, হামদ-নাত, আজান, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতার মতো প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও ধর্মীয় চেতনা গঠনেও এটি ইতিবাচক প্রভাব ফেলছে।
মাদরাসা কর্তৃপক্ষ বিজয়ী তিন শিক্ষার্থী হাসান মাহমুদ, মুস্তাকীম ও সাঈদ আহম্মদকে অভিনন্দন জানিয়ে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেছে। একই সঙ্গে ভবিষ্যতে জেলা ও বিভাগীয় পর্যায়েও তারা ভালো ফল করবে বলে আশা প্রকাশ করেছে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, পালিয়ে গেলেন স্ত্রী

আপডেট সময় : ০৭:২৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬