ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের গোলাগুলি; গুলিবিদ্ধ ৫

পাবনা প্রতিনিধিঃ 
পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৫ জন গুলিবিদ্ধ হয়েছে।
আজ সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের ইসলামপাড়া রঙ্গিলা মোড়ে এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৫ জন আহত হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। কি বিষয় নিয়ে কাদের মধ্যে ঝামেলা তা এই মুহুর্তে বলা যাচ্ছে না।
গুলিবিদ্ধরা হলেন, মিজান খাঁ (২২), রিফাত (২৬), মহিদুল ইসলাম (২৫), রিসাদ (২৮) ও রবিউল ইসলাম (২৬)।
আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, পালিয়ে গেলেন স্ত্রী

ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, পালিয়ে গেলেন স্ত্রী

ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের গোলাগুলি; গুলিবিদ্ধ ৫

আপডেট সময় : ০৭:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬