সোহানুর রহমান সোহান ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রাজধানীর ঢাকার ভাটারা থানা পুলিশের যৌথ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।
গত ২২ নভেম্বর মধ্যরাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন। কিশোরগঞ্জ জেলা ডিবির পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া গ্রেপ্তারকৃত আতিক আহমেদ সৌরভ ভৈরব পৌর এলাকার ভৈরবপুর দক্ষিণপাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত হেলাল উদ্দিন সাহেবের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং স্থানীয় বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের মামলার অন্যতম পলাতক আসামি ছিলেন তিনি। কিশোরগঞ্জ জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া সিটি পোস্ট ভৈরব প্রতিনিধি -কে মুঠোফোনে জানান , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনার পর থেকেই আতিক আহমেদ সৌরভ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।এবং সম্প্রতি সমযে ভৈরবের আঞ্চলিক সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কে ককটেল এবং পেট্রোলবোমা বিস্ফোরণের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। পাশাপাশি সম্প্রতি টেলিগ্রামে দেশত্যাগ করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠিত এক কনফারেন্সে যুক্ত হয়ে দেশবিরোধী চক্রান্তে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তিনি আরও জানান, ২২ নভেম্বর রাতে ভাটারা থানা পুলিশের সহায়তায় ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মাধ্যমে আদালতের পাঠানো হবে তাকে। পরে কিশোরগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হবে বলে জানান তিনি।





















