তোফায়েল হোসেন
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে ১০০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ নিজাম উদ্দিন (৪১) নামে এক মাদককারবারীকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নব্যচর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নিজাম উদ্দিন চরপাকেরদহ ইউনিয়নের নব্যচর এলাকার মোরাদুজ্জামানের ছেলে।
মাদারগঞ্জ মডেল থানা সূত্রে জানা গেছে, এর আগে গত ২১ অক্টোবর ২০ পিস ইয়াবাসহ নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। জামিনে বা কারাগার থেকে মুক্ত হওয়ার পর তিনি আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন। গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে ফের অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় জানান, আটককৃত মাদককারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার (২৩ নভেম্বর) দুপুরে তাকে জামালপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





















