দিনাজপুরের বড় মাঠ উন্মুক্ত করার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের মানুষ।
সোমবার (২৩ নভেম্বর) দিনাজপুর ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় ‘দিনাজপুরের বড় মাঠ দিনাজপুরবাসীকে ফিরিয়ে দাও’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে কর্মসূচিস্থল। অবস্থান কর্মসূচিতে বক্তারা ঐতিহাসিক বড় মাঠ অবমুক্ত করে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান।
বক্তারা বলেন, মালিকানা জটিলতার অজুহাতে ২০২৬ সালের জানুয়ারি থেকে একটি সংস্থা মাঠে ক্যাম্প স্থাপন করে সব ধরনের কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছে। ফলে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ গোর-এ শহীদ ঈদগাহ ময়দান, শহীদ মিনার এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্টসহ মাঠকেন্দ্রিক খেলাধুলা ও অন্যান্য কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
তারা আরও বলেন, ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বড় মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখার যে সিদ্ধান্ত দিয়েছিলেন, তা বাস্তবায়ন করতে হবে। শত বছরের ঐতিহ্যবাহী এই মাঠ শিশু, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের সম্পদ। মাঠের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে এনে দিনাজপুরবাসীর ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিতে হবে।
কর্মসূচিতে বক্তব্য দেন বড় মাঠ রক্ষা কমিটির সভাপতি আব্দুস সামাদ, কার্যকরী সভাপতি গোলাম নবী দুলাল, বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলী মঙ্গোলিয়া ও সদস্য সচিব রেহাতুল ইসলাম খোকা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বড় মাঠ আগের অবস্থায় ফিরিয়ে আনা ও অবমুক্ত করার দাবিতে প্রয়োজনে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত মাঠটি অবমুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হাফিজুর রহমান।
উল্লেখ্য, দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় মাঠ প্রায় ২৩ একর জমির ওপর অবস্থিত। দীর্ঘদিন ধরে মাঠটি দিনাজপুরের ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, পালিয়ে গেলেন স্ত্রী

ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, পালিয়ে গেলেন স্ত্রী

দিনাজপুরের বড় মাঠ উন্মুক্ত করার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ০৫:২৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬