কিশোরগঞ্জ প্রতিনিধি :
শীতার্ত ও অসহায় মানুষের মাঝে বিতরণের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের কাছে কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১২টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমনের কাছে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে বিতরণের লক্ষ্যে কম্বল হস্তান্তর করেন বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র কর্মকর্তারা।
এ সময় আশা’র ডিভিশনাল ম্যানেজার মো. হাফিজুর রহমান আকন্দ, সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. ফজলুল হক মিন্টু, সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. মামুন আব্দুল গাইউম, অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট ইঞ্জিনিয়ার মো. ওমর ফারুক, ব্রাঞ্চ ম্যানেজার তাজউদ্দিন আহমেদসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কম্বল হস্তান্তরকালে অতিরিক্ত জেলা প্রশাসক ইশতিয়াক ইমন আশা’র বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। একই সঙ্গে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগের জন্য সংস্থাটির কর্মকর্তাদের ধন্যবাদ জানান





















