সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়া খেলার সময় সাতজন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আব্দুল খলিল (৪৪), মিলন মিয়া (৩৫), আবু তাহের মিনু (৩৬), আব্দুর রশিদ (৪৫), এজাহার আলী (৪৫), রফিকুল ইসলাম (৪০) ও আয়নাল হক (৩২)। তারা সবাই জামালহাট এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আবু তাহের মিনুর বসতবাড়ির একটি ঘরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা করে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, জুয়া, মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।





















