পিরোজপুরে নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতা ও নজরদারি বাড়ানোর তাগিদ সোহরাওয়ার্দী কলেজের সেমিনারে

পিরোজপুর প্রতিনিধি:

খাদ্যে ভেজাল প্রতিরোধে বিজ্ঞানভিত্তিক নজরদারি, সচেতন ভোক্তা তৈরি এবং নৈতিক সরবরাহব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পিরোজপুরের বিশিষ্টজনেরা। তাঁদের মতে, সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, ব্যবসায়ী ও ভোক্তাসহ সমাজের সব শ্রেণির মানুষের আন্তরিক অংশগ্রহণ নিশ্চিত করা গেলে খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং নিরাপদ খাদ্য গ্রহণের মাধ্যমে সুস্থ জীবন গড়ে তোলা সম্ভব।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুরের অডিটোরিয়ামে (ওমান ভবন) ‘নিরাপদ খাদ্য, সুস্থ জীবন : প্রেক্ষাপট পিরোজপুর’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। কলেজের বিজ্ঞান ক্লাব এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জহিরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তরিকুল ইসলাম।

সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর লায়ন শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও বিজ্ঞান ক্লাবের আহ্বায়ক সহযোগী অধ্যাপক নুসরাত কানিজ।

বিজ্ঞাপন

‘ভেজালমুক্ত খাবার চাই, সুস্থ পিরোজপুর গড়তে চাই’ প্রতিপাদ্যে আলোচনায় বক্তব্য দেন পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত এবং কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ শাহীন রেজা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আহমেদ শহিদুল হক চাঁন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন ।
বক্তারা বলেন, খাদ্যে ভেজাল প্রতিরোধে দেশে বিদ্যমান আইন রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত বাজার তদারকি ও আইন প্রয়োগের কাজ করছে। তবে শুধু আইন প্রয়োগের মাধ্যমে এ সমস্যা পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি, ভোক্তার দায়িত্বশীল আচরণ এবং খাদ্য উৎপাদন থেকে বিপণন পর্যন্ত প্রতিটি পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করা।

তাঁরা আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়; উৎপাদক, ব্যবসায়ী, ভোক্তা ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। খাদ্যে ভেজাল প্রতিরোধে সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে।

সেমিনারে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে কয়েকটি কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে ভেজালমুক্ত খাদ্য, সুস্থ নাগরিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ট্যাগ
জনপ্রিয়
ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, পালিয়ে গেলেন স্ত্রী

আপডেট সময় : ০৪:২৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬