নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সায়মন ওবায়েদ শাকিল, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় নাসিরনগর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হানান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মো. জহিরুল হক খোকন (ভিপি জহির) ও মো. হাফিজুর রহমান মোল্লা (কচি)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কে এম বশির উদ্দিন তুহিন (বশীর)।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে গণতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

এ সময় নাসিরনগর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয়
ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, পালিয়ে গেলেন স্ত্রী

ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, পালিয়ে গেলেন স্ত্রী

নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:১৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬