কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে শহরের নগুয়া জেলখানা রোড এলাকায় অবস্থিত জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের দ্বিতীয় তলা লক্ষ্য করে পর পর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের বারান্দায় আগুন জ্বলে উঠে। তবে এতে কার্যালয়ের ভিতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল হোসেন জানান,রবিবার রাতে অফিসের কলাপসিবল গেট লাগানো ছিলো। রাত ১১টার দিকে দুর্বৃত্তরা দ্বিতীয় তলায় সামনের দিকে পেট্রোল বোমা ছুঁড়ে মারে।
তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর অফিসের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।





















