অষ্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃঝুটন মিয়া অষ্টগ্রাম প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর)২০২৬ সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (ডিজিএম) উপপরিচালক (ভিজিডি-২) কাজী মোঃ লিয়াকত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনু মিয়া।
প্রশিক্ষণে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল দুর্যোগের ঝুঁকি মোকাবিলা, জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সাড়াদান, সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি কমাতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।
বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
  আয়োজনে উপজেলা প্রশাসন, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, পালিয়ে গেলেন স্ত্রী

আপডেট সময় : ১২:৫৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬