কক্সবাজার (উত্তর) প্রতিনিধিঃ
কক্সবাজারের মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টা সময় উপজেলা সম্মেলন কক্ষে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এমপি। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুবায়েত আহমেদ, মহেশখালী থানার ওসি তদন্ত, মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মাহফুজুল হক, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, মহেশখালী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি হোবাইব সজীব, মহেশখালী রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবির, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, মহেশখালী উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার বনি আমিন জনি, মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈকত বড়ুয়া, মহেশখালী উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ দিদার আলম, মহেশখালী উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী সুদর্শন কান্তি দে, কোস্টগার্ড কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
সভায় উপজেলার ইজিবাইক টমটম, মহেশখালী ঘাটের হয়রানিসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপজেলার জননিরাপত্তা ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহের মধ্যে সমন্বয় জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।





















