ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে শিলখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

পেকুয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে বানৌজা সাবমেরিন সড়কের সাঁকোর পাড় স্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি চকরিয়া সীমান্ত ব্রিজ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় সাঁকোর পাড় স্টেশনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এর আগে একই দিন ভোর ৫টার দিকে শিলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনের ছেলে মারুফুল ইসলাম বিজয়ের নেতৃত্বে ছাত্রলীগের ১১ জন নেতাকর্মী ঝটিকা মিছিল করেন বলে জানা গেছে। এ ঘটনার প্রতিবাদে বিকেলে বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করে ইউনিয়ন বিএনপি।
পথসভায় পেকুয়া উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরুল হোসেন বলেন, সকালে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঝটিকা মিছিল করে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। শান্তিপূর্ণ পরিবেশের সুযোগ নিয়েই তারা এ ধরনের মিছিল করার সাহস পেয়েছে। আজ সীমিত পরিসরে মিছিল করার সুযোগ পেয়েছে, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন কর্মসূচি করার প্রস্তুতি নিতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে নিষিদ্ধ সংগঠনটি আর কোনো মিছিল করতে না পারে।
পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসান উল্লাহ বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরও পেকুয়ার মানুষ ও বিএনপির নেতাকর্মীরা তাদের প্রশ্রয় দিয়েছেন। সেই সুযোগ পেয়ে তারা আজ এখানে মিছিল করার দুঃসাহস দেখিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা আজ এ ন্যক্কারজনক কাজ করেছে, তাদের পরিণতি অক্ষরে অক্ষরে ভোগ করতে হবে। আপনারা গুম, হত্যা ও ব্যাংক লুট করেছেন। এসব কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের মানুষ আপনাদের দেশ থেকে বিতাড়িত করেছে।
এ সময় উপস্থিত ছিলেন শিলখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আসহাব উদ্দীন, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম (এমইউপি) ও আবু সিদ্দিক, পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসান উল্লাহ, জয়নাল আবেদিন, শিলখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল আউয়াল, সদস্যসচিব আবু তাহের মুহাম্মদ ফরহাদ, তাঁতী দলের সভাপতি জাহেরুল ইসলাম জাহেদ, সদস্য সচিব আহমদ শফি এমইউপি,শিলখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাদাত শিকদার, কৃষক দলের আহ্বায়ক রাশেদ ইলাহি এবং ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আরাফাতসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
বাড়ি-জমি দখল, স্ত্রী-সন্তান নিয়ে ঘরছাড়া ভুক্তভোগী

বাড়ি-জমি দখল, স্ত্রী-সন্তান নিয়ে ঘরছাড়া ভুক্তভোগী

ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে শিলখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

আপডেট সময় : ১১:৫৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬