ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ সংগঠনে বাপ্পী – জাকি সভাপতি-সম্পাদক পূণ: নির্বাচিত

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:

ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ সংগঠনের সাধারণ সভা গত শনিবার (২১ নভেম্বর) শহরের একটি রেষ্টুরেন্টের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফয়জুল হক বাপ্পীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি। উপদেষ্টা জালাল উদ্দিন বাবলু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সকল সদস্যদের উপস্থিতিতে সভায় বিগত ২ বছরের কার্যক্রমের আর্থিক বিবরণী সহ সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করা হয়। সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি জানান, বিগত দুই বছরে ছোটবড় ৬০ টি কর্মসূচির মাধ্যমে প্রায় ২১ লক্ষাধিক টাকা সংগঠন ব্যয় করেছে। আবাসন, শিক্ষা, চিকিৎসা, মানবিক, খাদ্য, দুর্যোগকালীন, কর্মসংস্থান সহায়তাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কার্যক্রম সংগঠনের সদস্যদের স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে দুই বছর অতিবাহিত হয়। সকল শুভাকাঙ্ক্ষী, দাতা, উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করে বিগত দিনের সফলতা-ব্যর্থতা নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

সভায় সর্বসম্মতিক্রমে কয়েকজন নতুন সদস্য অন্তর্ভুক্ত করে আগামী দুই বছরের জন্যে কমিটি ঘোষণা করেন উপদেষ্টা জালাল উদ্দিন বাবলু। এতে পুনরায় ফয়জুল হক বাপ্পী সভাপতি ও নাসিম আনোয়ার জাকিকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এছাড়া আনোয়ারুল ইসলাম ও মহিম উদ্দিন পৃথিবী সহ-সভাপতি, নিশাদ আদনান যুগ্ম সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন ক্রীড়া বিষয়ক সম্পাদক, রেহানা পারভীন দপ্তর সম্পাদক, দিলরুবা আক্তার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, সদস্য হিসেবে আছেন আসাদুজ্জামান দারা, ডা: শিহাবউদ্দিন মাহমুদ, ফরিদ মাহমুদ মজুমদার, তাসমিন আহমেদ,তারেক চৌধুরী, মুরাদ হাসনাত রাফি, আব্দুর রহিম (প্রবাসী)।

আগামীদিনগুলিতে নতুন কমিটি আরও দক্ষভাবে নতুন নতুন কার্যক্রম পরিচালনার মাধ্যমে ফেনীকে আরও মানবিক, সহানুভূতিশীল ও সুন্দর জনপদ হিসেবে গড়ে তোলার জন্যে কাজ করতে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

ট্যাগ
জনপ্রিয়
ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, পালিয়ে গেলেন স্ত্রী

আপডেট সময় : ১০:৪৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬