শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:
দেশব্যাপী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসীদের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রবিবার (২২ নভেম্বর) বিকেলে ফেনী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল হোসেনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের ট্রাংক রোড, কলেজ রোড, মিজান রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফেনী কলেজের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে ফেনী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এম রিয়াজ মজুমদার ও নুরুল আলম সুফলসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।





















