কক্সবাজার (উত্তর) প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়া মগনামায় আজিজুল হক নামের এক ব্যক্তির বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (২২ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের রাহাতআলী পাড়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আজিজুল হক একই এলাকার আর্মি নুরুল হকের ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে সম্পূর্ণ বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আগুনে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে ধারনা করেন। তবে আগুনে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
পেকুয়া ফায়ারসার্ভিসের ইনচার্জ শফিউল আলম জানান, সকালের দিকে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।





















