পিরোজপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত

মোঃশফিকুল ইসলাম শফিক,পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২২ নভেম্বর ) বেলা ১১টায় পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

​জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্টেট মো.গোলাম রব্বানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো.রুহুল আমীন দুলাল।

বিজ্ঞাপন

​সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, এসআরবি বরিশাল-৮ -এর কোম্পানি কমান্ডার কামরুজ্জামান, জেলা সিভিল সার্জন মতিউর রহমান,জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল ইসলাম, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস,এম রেজাউল ইসলাম শামীম,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইউসুফ আলী,জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু,সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলীসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মীদের মধ্যে সমন্বয় প্রয়োজন। যেকোনো সংকটকালীন মুহূর্তে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

​নিরাপত্তা জোরদারে তিনি জেলার গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং প্রয়োজনীয় পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানোর নির্দেশনা দেন। পাশাপাশি জেলায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কঠোর নির্দেশনা প্রদান করেন।

​এদিকে, বিশেষ আইন-শৃঙ্খলা সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

ট্যাগ
জনপ্রিয়
বাড়ি-জমি দখল, স্ত্রী-সন্তান নিয়ে ঘরছাড়া ভুক্তভোগী

বাড়ি-জমি দখল, স্ত্রী-সন্তান নিয়ে ঘরছাড়া ভুক্তভোগী

পিরোজপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৫৫:২২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬