বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা মালেক সর্দার গ্রেপ্তার

আল-আমিন খান রাব্বি
কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাটিকাবাড়ি ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার চাচা।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে কুষ্টিয়া সদর উপজেলার ৮ নম্বর পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (২২ নভেম্বর) সকালে তাঁকে কুষ্টিয়া মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা-পুলিশ।

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।

গ্রেপ্তার আবদুল মালেক সর্দার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের মৃত আমির সর্দারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা ২৯ নম্বর বৈষম্যবিরোধী মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাঁকে আটক করেন।

ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা আবদুল মালেক সর্দারকে আটক করেন। পরে রোববার সকালে তাঁকে কুষ্টিয়া মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, বৈষম্যবিরোধী মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ
জনপ্রিয়
বাড়ি-জমি দখল, স্ত্রী-সন্তান নিয়ে ঘরছাড়া ভুক্তভোগী

বাড়ি-জমি দখল, স্ত্রী-সন্তান নিয়ে ঘরছাড়া ভুক্তভোগী

বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা মালেক সর্দার গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:১৫:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬