নবাবগঞ্জে বিএনপির মোটরসাইকেল বিক্ষোভ

নবাবগঞ্জে বিএনপির মোটরসাইকেল বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, নাশকতা ও আগুন-সন্ত্রাসের প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জে মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। রোববার (২২ নভেম্বর) দিনব্যাপী এ কর্মসূচিতে উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন দলটির নেতাকর্মীরা।

কর্মসূচিতে নেতৃত্ব দেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম। এতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, নৈরাজ্য ও আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

বিজ্ঞাপন

কর্মসূচিতে নেতাকর্মীরা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি বা নাশকতার চেষ্টা বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

আয়োজক সূত্রে জানা গেছে, রোববার নবাবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়েছে। এর ধারাবাহিকতায় আগামীকাল সোমবারও উপজেলার অন্যান্য ইউনিয়নে মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

ট্যাগ
জনপ্রিয়
বাড়ি-জমি দখল, স্ত্রী-সন্তান নিয়ে ঘরছাড়া ভুক্তভোগী

বাড়ি-জমি দখল, স্ত্রী-সন্তান নিয়ে ঘরছাড়া ভুক্তভোগী

নবাবগঞ্জে বিএনপির মোটরসাইকেল বিক্ষোভ

আপডেট সময় : ০৩:২৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬