হাইওয়ে পুলিশের সামনে চলছে লবনবোঝাই ট্রাক, ঘটছে দূর্ঘটনা

সেলিম উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি:
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে খোলা ট্রাকে করে লবণ পরিবহনের ফলে বিপজ্জনক হয়ে পড়েছে মহাসড়ক। লবন পরিবহনের জন্য সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট করে নিয়মনীতি করে দিলেও সে নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মহাসড়কের দায়িত্বরত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে খোলা ট্রাকে করে লবণ পরিবহনের করে যাচ্ছে লবণ ব্যবসায়ী ও পরিবহন মালিকের একটি সিন্ডিকেট। এভাবে মহাসড়কে লবণ পরিবহন করায় বেড়ে চলেছে দুর্ঘটনা। এতে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ।
ডিসেম্বরের শেষদিকে কক্সবাজার জেলার উপকূলীয় এলাকার মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, চকরিয়া, মহেশখালীতে প্রচুর পরিমাণে লবণ চাষ হয়। স্থানীয় চাহিদা পূরণ করে এখানকার ব্যবসায়ীরা ঢাকা, চট্টগ্রাম, ঝালকাঠিসহ বিভিন্ন জেলা ও বিভাগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পথে দিয়ে খোলা ট্রাকে পরিবহনের মাধ্যমে লবণ রপ্তানি করে থাকে। ফলে লবন পানি গলে (নিসৃত) মারাত্মক পিচ্ছিল হয় মহাসড়ক। যার ফলে চালকরা গাড়ী নিয়ন্ত্রণ করতে না পারায় সড়ক দুর্ঘটনার সম্মুখীন হয়ে প্রাণ হারাচ্ছে অসংখ্য পথচারী, চালক ও যাত্রী।
অভিযোগ রয়েছে, লবণ পরিবহনে সংশ্লিষ্টদের লবণের নিচে পলিথিন ও উপরে ত্রিপল দেয়ার নির্দেশ দিলেও ব্যবসায়ী ও পরিবহন মালিক-শ্রমিকরা তা অমান্য করে চলেছেন। ফলে লবণের নিসৃত পানিতে সড়ক পিচ্ছিল হয়ে প্রতিনিয়ত ঘটছে নানা সড়ক দুর্ঘটনা। এ কারণে বর্তমানে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বিপজ্জনক হয়ে পড়েছে। সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা বেড়ে চলেছে। হাইওয়ে পুলিশকে ম্যানেজ করে তাদের সামনে দিয়ে এসব লবণবোঝাই গাড়ী চলাচল করাই হতাশা প্রকাশ করেছে সাধারণ মানুষ।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্পকরপোরেশনের (বিসিকের) তথ্য অনুযায়ী, কক্সবাজার জেলার বিভিন্ন জায়গা থেকে দেশে লবণের চাহিদার ৮০ ভাগই মেটানো হয়। প্রায় ৭০ হাজার একর জমিতে লবণ চাষ হচ্ছে। কক্সবাজার জেলার ৪৪ হাজার প্রান্তিক চাষি, ১ লাখ শ্রমিকসহ অন্তত ১০ লাখ মানুষ লবণ উৎপাদন, বিপণন, পরিবহণ ও ব্যবসার সঙ্গে জড়িত। তবে সচেতন মহল বলছেন, লবনশিল্পকে বাঁচিয়ে রাখতে হবে এবং দূর্ঘটনাও রোধ করতে হবে। তাই; সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী বলেছেন,  রেল পথ ও পানি পথে লবন সরবরাহ করতে হবে।
গত ১০ মাসে কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ৩০০ জনের অধিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে কয়েক শতাধিক। পানিযুক্ত লবণ বোঝাই কারণে সড়ক পিচ্ছিল হয়ে শুধু দুর্ঘটনা নয়, কোটি টাকা ব্যয়ে সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতিও হচ্ছে। হাইওয়ে পুলিশের সামনে এইসব পানিযুক্ত লবণ বোঝাই গাড়ি চলাচল করলেও অনেকটা অন্ধ তারা। অনেকটা বিনাবাধায় পানিযুক্ত লবণ ট্রাকযোগে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
মহাসড়কের একাধিক চালক জানান, মহাসড়কে লবণের পানি পড়ে সড়ক পিচ্ছিল হয়ে যায়। যার কারণে যানচলাচলে চরম বিগ্ন ঘটছে। অনেক সময় ৩০ মিনিটের পথে এক ঘণ্টা সময় পার হচ্ছে। হাইওয়ে পুলিশের সামনে দিয়ে অবৈধভাবে এসব গাড়ি চলাচল করলেও কোন আইনি পদক্ষেপ গ্রহণ করছে না তারা।
কোন সুরক্ষা ছাড়া প্রতিদিন শত শত লবনবাহী ট্রাক চলে এ মহাসড়কে। লবন বোঝাই ট্রাকগুলো সন্ধ্যা নামলেই কক্সবাজার ও টেকনাফ থেকে যাত্রা শুরু করে। রাতভর চলে। এ পর্যন্ত এ সড়কে দূর্ঘটনাও হয়েছে ভোর রাতে। রাতভর ঝরে পড়া খোলা ট্রাক থেকে নিসৃত লবন পানি পিচ্ছিল করে সড়ক। ভোর রাতে চালকরা নিয়ন্ত্রণ করতে না পেরে খাদে পড়ে নতুবা মুখোমুখি সংঘর্ষে দূর্ঘটনা ঘটায়।
চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপ- প্রকৌশলী মুহাম্মদ শহীদুল আলম বলেন, মহাসড়কে লবন বোঝাই ট্রাকের কারণে দুর্ঘটনা ঘটছে। খোলা ট্রাকে করে পরিবহনের সময় লবণ পানি নিঃসৃত হয়ে মহাসড়কের বিটুমিনের কার্পেটিংয়ের প্রলেপ উঠে যাচ্ছে। সড়কে ভাঙনও দেখা দেয়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুল আবছাঁর বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের নির্দেশে  লবণের গাড়িসহ বড়গাড়িগুলোকে আইনের আওতায় না আনার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, পালিয়ে গেলেন স্ত্রী

ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, পালিয়ে গেলেন স্ত্রী

হাইওয়ে পুলিশের সামনে চলছে লবনবোঝাই ট্রাক, ঘটছে দূর্ঘটনা

আপডেট সময় : ০৩:০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬