কলমাকান্দার বিশরপাশা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ছয়টি দোকান ও ৩০০ মণ ধান

স্পেশাল করেসপন্ডেন্ট: শফিকুল ইসলাম শফিক:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিশরপাশা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এতে হাজী আব্দুল করিম মার্কেটের ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে যায় এবং অপর একটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
মুসাহিদের খাদ্যের দোকান, একই নামের অপর এক ব্যক্তির মনোহারি দোকান, শাহিনের মুদির দোকান, রনির ওষুধের দোকান ও গোডাউন, গোডাউনের সামনে ফারুকের চায়ের দোকান এবং বাহাদুরের সেলুন।
এ ছাড়া সেলুনের পেছনে মার্কেট মালিকের ছেলে আফসার উদ্দিনের সংরক্ষিত প্রায় ৩০০ মণ ধান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে দোকানের মালামাল ও ধান পুড়ে তাঁরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এক রাতেই শেষ হয়ে গেল দোকানিদের সারা জীবনের সঞ্চয় আর স্বপ্ন। সকালে পোড়া টিনের চাল আর ধ্বংসস্তূপের সামনে অসহায়ভাবে দাঁড়িয়ে ছিলেন ক্ষতিগ্রস্তরা।
খাদ্যের দোকানি মুসাহিদ বলেন, সারা জীবনের কষ্টার্জিত অর্থ দিয়ে দোকানটি সাজিয়েছিলাম। এক রাতের আগুনে সব শেষ হয়ে গেল। এখন সন্তানদের নিয়ে কী খাব, কোথায় যাব, বুঝতে পারছি না।
মুদি দোকানি শাহিন বলেন, দোকানে যা মাল ছিল, সব পুড়ে গেছে। নতুন করে মাল তোলার মতো পুঁজিও এখন আমার হাতে নেই।
ওষুধের দোকানি রনি বলেন, দোকানের সঙ্গে গোডাউনটাও পুড়ে গেছে। চোখের সামনে সব পুড়তে দেখলাম, কিন্তু কিছুই করতে পারলাম না।
চায়ের দোকানি ফারুক বলেন, ছোট একটা চায়ের দোকান দিয়েই সংসার চলত। আগুন আমার সব স্বপ্ন পুড়িয়ে দিয়েছে।
সেলুনের মালিক বাহাদুর বলেন, সেলুনের সব যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। এখন আবার কীভাবে শুরু করব, জানি না।
মার্কেট মালিকের ছেলে আফসার উদ্দিন বলেন, গুদামে প্রায় ৩০০ মণ ধান ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমার পথে বসার অবস্থা হয়েছে।
খবর পেয়ে কলমাকান্দা থানার প্রশাসন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নেন।
ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ক্ষয়ক্ষতি দেখতে ছুটে আসেন বর্তমান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি পোড়া দোকানগুলো ঘুরে দেখেন, ক্ষতিগ্রস্ত দোকানিদের দুঃখের কথা শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ীর জন্য গভীর সমবেদনা জানান তিনি।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, পালিয়ে গেলেন স্ত্রী

আপডেট সময় : ০৩:০৪:২১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬