নাহিদ হাসান জেলা প্রতিনিধি (নাটোর):
আবার বৃষ্টির কারণে কেটে রাখা ধানও দ্রুত শুকানোর সুযোগ মিলছে না। তাঁদের আশঙ্কা, আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হলে জমিতে পড়ে থাকা পাঁকা ধান ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে শুধু ফসলের পরিমাণ নয়, ধানের গুণগত মান নিয়েও দুশ্চিন্তা তৈরী হয়েছে। কৃষকদের মতে, এখন রোদ ও অনুকূল আবহাওয়া পাওয়া গেলে অবশিষ্ট ফসলের বড় অংশ রক্ষা করা সম্ভব হতে পারে।
কৃষকদের আশঙ্কা, জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকলে কেঁটে রাখা ধান ভিজে থাকার কারণে দানা ও খড়ের মানের অবনতি ঘটতে পারে। ধান শুকানো ও মাড়াইয়ের কাজেও বাড়তি সময় লাগতে পারে। ভেজা ধান দ্রুত নিরাপদ স্থানে নিতে না পারলে সংরক্ষণের ক্ষেত্রেও সমস্যা তৈরী হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, জমিতে পানি থাকায় নতুন করে ধান কাটতে শ্রমিকদের অসুবিধা হচ্ছে। ফলে শ্রমিকের মজুরী বাড়লে উৎপাদন খরচের ওপর আরও চাঁপ তৈরী হবে। সব মিলিয়ে কৃষকের স্বপ্ন এখন শুধু ভালো ফলন পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং মাঠে থাকা পাঁকা ধানটুকু নিরাপদে ঘরে তোলাই তাঁদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।
সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান জানান, উপজেলায় প্রায় ২৩ হাজার ৬১০ হেক্টর জমিতে চলতি মৌসুমে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ৪ হাজার ২৫০ হেক্টর জমির ধান ইতোমধ্যে কর্তন করা হয়েছে। আকস্মিকভাবে আবহাওয়া খারাপ হওয়ায় কয়েকটি ইউনিয়নের কিছু জমিতে পানি জমেছে। এতে কৃষকদের সাময়িক দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে আগামী এক থেকে দুই দিনের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেন তিনি। তাঁর মতে, আবহাওয়া দ্রুত স্বাভাবিক হলে কৃষকদের তেমন ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।
কৃষি কর্মকর্তার এই আশ্বাসে কিছুটা স্বস্তির আশা থাকলেও মাঠপর্যায়ের কৃষকদের কাছে পরিস্থিতি এখনো দুশ্চিন্তার। কারণ, তাঁদের উৎপাদিত ফসলের প্রকৃত অবস্থা নির্ভর করছে জমিতে জমে থাকা পানি কত দ্রুত নেমে যায় এবং ধান কাঁটার উপযোগী আবহাওয়া কত তাড়াতাড়ি ফিরে আসে তাঁর ওপর। বিশেষ করে নিচু জমিতে পানি দীর্ঘসময় অবস্থান করলে কাঁটা ধান উদ্ধার ও অবশিষ্ট ধান সংগ্রহের কাজ আরও কঠিন হয়ে উঠতে পারে। তাই দ্রুত আবহাওয়ার উন্নতি, জমির পানি নিষ্কাশন এবং শ্রমিকের সহজলভ্যতা এখন তাঁদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সব মিলিয়ে নাটোরের সিংড়ায় আমন ধান ঘরে তোলার মৌসুমে আকস্মিক বৃষ্টি কৃষকদের সামনে নতুন অনিশ্চয়তা তৈরী করেছে। একদিকে জমিতে পাঁকা ধান, অন্যদিকে পানিতে তলিয়ে থাকা কেঁটে রাখা ফসল এমন পরিস্থিতিতে কৃষকেরা তাকিয়ে আছেন আকাশের দিকে। তাঁদের প্রত্যাশা, দ্রুত বৃষ্টি থামবে, জমির পানি নেমে যাবে এবং নিরাপদে অবশিষ্ট ধান ঘরে তুলতে পারবেন। কারণ এই ধান তাঁদের কাছে কেবল কৃষিপণ্য নয়, এটি সারা বছরের পরিশ্রমের প্রতিদান, পরিবারের জীবিকা, ঋণ পরিশোধের ভরসা এবং কৃষকের স্বপ্ন পূরণের অন্যতম অবলম্বন। সেই স্বপ্ন যেন শেষ মুহূর্তে বৃষ্টির পানিতে হারিয়ে না যায়, এখন সেটিই তাঁদের আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়া।





















