নৈরাজ্য ঠেকাতে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জলবায়ু মন্ত্রীর

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের চলমান নৈরাজ্য ঠেকাতে নিজ দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে শনিবার (২১ নভেম্বর) বিকেলে সোনাগাজী উপজেলা বিএনপি কতৃক আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এ কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

এসময় তিনি আরো বলেন, বর্তমানে আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এ দল গত ১৮ বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে মানুষের মৌলিক অধিকার, কথা বলার অধিকার, স্বাধীনতার অধিকার সহ সব অধিকার হরন করেছে। দেশের প্রতিটি জায়গায় আমাদের নেতাকর্মীদের উপর অত্যাচার, জেল, জুলুম চালিয়েছিলো। এখন এ দলের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ করে বলেন, আপনারা আইন ভঙ্গ করবেন না,যদি কেউ আইন ভঙ্গ করে দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। আমাদের প্রধানমন্ত্রী দিন রাত দেশের শান্তি শৃঙ্খলা, অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। অন্য দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ চেষ্টা করছে দেশের শান্তি ও উন্নয়ন বিনষ্ট করতে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে করে আওয়ামী লীগ দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে না পারে।

সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা আলমগীর চৌধুরী, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর,সদস্য সচিব নিজাম উদ্দিন, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত,উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা,মঙ্গলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার।এসমম আরো উপস্থিত ছিলেন চরদরবেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ,পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন,সদস্য সচিব রাসেল হামিদি, যুবদল নেতা আলা উদ্দিন মিন্টু, এনামুল হক এনাম প্রমুখ।

বিক্ষোভ মিছিলটি সোনাগাজী সরকারি সাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে পৌরসভা চত্বরে প্রতিবাদ সভায় মিলিত হয়।

ট্যাগ
জনপ্রিয়
ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, পালিয়ে গেলেন স্ত্রী

ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, পালিয়ে গেলেন স্ত্রী

নৈরাজ্য ঠেকাতে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জলবায়ু মন্ত্রীর

আপডেট সময় : ১০:২৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬