মেয়াদোত্তীর্ণ ফুড কালার ও পোড়া তেলে খাবার তৈরি, বগুড়ায় শিমু বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা

বগুড়া জেলা প্রতিনিধি: মীর মোঃ রাকিব হাসান:

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ ফুড কালার ও ফ্লেভার ব্যবহার এবং পোড়া তেলে খাবার তৈরির অপরাধে ‘শিমু বেকারি এন্ড কনফেকশনারি’কে ৪ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বগুড়া মহানগরের বিসিক শিল্পনগরীতে অবস্থিত শিমু বেকারি এন্ড কনফেকশনারি কারখানায় এ অভিযান ও সামারি ট্রায়াল পরিচালনা করা হয়।

বগুড়া সদর ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট এবং বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে কারখানাটিতে খাদ্য উৎপাদনের বিভিন্ন অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র উঠে আসে।

বিজ্ঞাপন

অভিযানকালে খাদ্য উৎপাদনে মেয়াদোত্তীর্ণ ফুড কালার ও ফ্লেভার ব্যবহার করতে দেখা যায়। পাশাপাশি অন্যান্য খাদ্য উপাদান লেবেল ও মেয়াদবিহীন অবস্থায় পাওয়া যায়। কারখানার ভাঙা, অপরিষ্কার ও পিচ্ছিল মেঝেতে খাবার তৈরি, ময়লাযুক্ত কাঠের টেবিলে বেকারি পণ্য প্রস্তুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে রেখে খাবার মোড়কজাত করার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া পোড়া তেলে খাবার তৈরি এবং খাদ্যকর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও অভিযানে উঠে আসে।

এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৫৮ ধারার দণ্ডতফসিলে বর্ণিত ২৯ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন আদালত।

অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়ার নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল, বগুড়া সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমান, নমুনা সংগ্রহ সহকারী মোঃ মামুনুর রশিদসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের অন্যান্য সাপোর্ট স্টাফ। এ সময় এসআরবি-১২ এবং বগুড়া সদর থানার একটি চৌকস দল সার্বিক সহযোগিতা ও সমন্বয় করে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগ
জনপ্রিয়
সরকারি ট্যারিফের শর্ত গোপন করে ফি আদায়ের অভিযোগ, মহেশখালী জেটিঘাটে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১০:২৬:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬