মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুড়াইছড়া সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ লাখ ১১ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২১ নভেম্বর) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
​বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১০টা ২০ মিনিটের সময় কুলাউড়ার মুড়াইছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪৫/এম থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নন্দীগ্রাম এলাকায় অভিযান চালায় বিজিবি’র একটি টহল দল। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ২হাজার ৫শ ১০ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য জব্দ করা হয়।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, পালিয়ে গেলেন স্ত্রী

ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, পালিয়ে গেলেন স্ত্রী

মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার

আপডেট সময় : ০৮:৫৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬