নওগাঁ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী

নূরুন নবী, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দপ্তরীপাড়া থেকে আকবরিয়া জামে মসজিদগামী সড়কটির বেহাল দশা। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি ভেঙে গিয়ে বিভিন্ন স্থানে নিচু হয়ে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে ড্রেন থাকলেও পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে থাকে। এতে প্রতিনিয়ত চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে স্কুলপড়ুয়া শিশু, বৃদ্ধ ও পথচারীদের চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি সড়কটি দিয়ে চলাচলের সময় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানান, শোলগাছি, আরজি নওগাঁসহ আশপাশের এলাকার মানুষের জন্য এটি নওগাঁ শহরে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন অসংখ্য মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করেন। অথচ দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তাঁরা।

তাঁদের অভিযোগ, আমরা পৌরসভার নাগরিক হয়েও প্রয়োজনীয় পৌরসেবা থেকে বঞ্চিত হচ্ছি। বারবার দুর্ভোগের শিকার হলেও সড়কটির উন্নয়নে কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।

এ অবস্থায় জনদুর্ভোগ ও দুর্ঘটনা এড়াতে দ্রুত সড়কটি সংস্কার এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ট্যাগ
জনপ্রিয়
ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, পালিয়ে গেলেন স্ত্রী

ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, পালিয়ে গেলেন স্ত্রী

নওগাঁ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী

আপডেট সময় : ০৮:৪৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬