সরাইলে ২কোটি টাকায় নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স দীর্ঘদিন ধরে পরিত্যাক্ত

মোঃ রুহুল আমিন রুবেল, সরাইল :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বীর মুক্তিযোদ্ধাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ এবং কল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে নির্মিত তিনতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি এখন অবহেলিত ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। নির্মাণের প্রায় ৫ বছর পেরিয়ে গেলেও ২কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনটি কোনো কাজে আসছেনা। দেখভালের অভাবে ভবনটির প্রধান ফটকে ঝুলছে তালা, আর ভেতর থেকে চুরি হয়ে গেছে জেনারেটর, সোলার প্যানেলসহ মূল্যবান সরকারি জিনিস পত্র। কমপ্লেক্স ভবনের ভেতরে এবং চারপাশে আগাছা ও ময়লা-আবর্জনায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে এই ভবনটি। ভবনের জানালা গুলোর কাঁচ ভাঙা। জানা যায়,উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৯ সালে ভবনটি আনুষ্ঠানিক ভাবে নির্মাণ কাজের উদ্বোধন হয়েছিল। নকশা অনুযায়ী, ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় ছয়টি বাণিজ্যিক দোকান এবং তৃতীয় তলায় বীর মুক্তিযোদ্ধাদের অফিস, লাইব্রেরি, কনফারেন্স রুম ও মিউজিয়াম রয়েছে। এসব দোকান ও কক্ষের ভাড়া থেকে অর্জিত আয় বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ তহবিলে জমা হওয়ার কথা। সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আনোয়ার হোসেন বলেন, ২০২২ সালে নির্মাণ কাজ শেষ হলেও কমপ্লেক্সটি আমাদের নিকট এখন পর্যন্ত হস্তান্তর করা হয়নি। কমপ্লেক্সটিতে যত মালামাল ছিল সব চুরি হয়ে গেছে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি সংস্কার করা সহ বিভিন্ন আসবাবপত্র ও ব্যবহারের উপযোগী করে দিলে আমাদের মুক্তিযোদ্ধারা সেখানে অফিস করতে পারত। এসব কিছু মেরামত করে দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট অনুরোধ করছি। এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর কামরুজ্জামান কবির বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি  মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি প্রাণবন্ত করতে উদ্যোগ নেওয়া হবে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, পালিয়ে গেলেন স্ত্রী

আপডেট সময় : ০৫:০১:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬