ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল এন্ড কলেজ-এ একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মোকাররম হোসেন সাজ্জাদ-এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফারহাতুল বারী-র সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ উমর ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন মোল্লা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ নাজিম উদ্দিন এবং কেরাণীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাদ্দেদ আলী বাবু-র ।
নবীন বরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।





















