লামায় বিএনপি’র মনোনয়ন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন ফাঁসিয়াখালী ইউনিয়নের বিএনপি নেতা জাকের হোসেন মজুমদার

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান):
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন’২০২৭ এ চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) মনোনয়ন পেতে বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে আবেদন ও ব্যক্তিগত জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মো. জাকের হোসেন মজুমদার। শনিবার (২১ নভেম্বর) দুপুরে বান্দরবান জেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ন-আহবায়ক ও দলীয় আবেদন সংগ্রহ ও যাচাই বাছাই কমিটির সদস্য মো. আমির হোসেন’র হাতে এ জীবন বৃত্তান্ত তুলে দেন তিনি। এ সময় উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি রবিউল হোসেন ভুইয়াসহ নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৪জন সম্ভাব্য প্রার্থী দলীয় মনোনয়ন পেতে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন বলে জানা গেছে। প্রার্থী জাকের হোসেন মজুমদার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বান্দরবান জেলা পরিষদের সাবেক সদস্য মো. আমির হোসাইন মজুমদারের ছেলে। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে দুই দুই বার বিপুল ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন জাকের হোসেন মজুমদার।
জীবন বৃত্তান্ত জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় জাকের হোসেন মজুমদার বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে মামলার শিকার ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্র্রস্থ হয়েছি। তবুও দলের হাল ছাড়িনি, ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। বিগত দিনের রাজনৈতিক ত্যাগ ও সমাজসেবামূলক কর্মকান্ড বিবেচনা করে মনোনয়ন দিলে ইনশাাল্লাহ আমি বিপুল ভোটে বিজয়ী হতে পারব বলে আশাবাদী।
এদিকে ফাঁসিয়াখালী ইউনিয়নে জাকের হোসেন মজুমদারের পরিচ্ছন্ন ভাবমূর্তি, শিক্ষাগত যোগ্যতা এবং তৃণমূলের সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততার কারণে জাকের হোসেন মজুমদার মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে মনে করছেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা।
এ বিষয়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন ২০২৭ এর বান্দরবান জেলার দলীয় আবেদন সংগ্রহ ও জীবনবৃত্তান্ত যাচাই বাছাই কমিটির সদস্য মো. আমির হোসেন জানান, ফাঁসিয়াখালী ইউনিয়নের জাকের হোসেন মজুমদার সহ শনিবার (২১ নভেম্বর) দুপুর পর্যন্ত ৫জন সম্ভাব্য প্রার্থীর জীবন বৃত্তান্ত জমা পড়েছে। আসন্ন নির্বাচনে দলের সাংগঠনিক অবস্থান শক্তিশালী করতে এবং যোগ্য প্রার্থী নির্বাচন করতে তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা ও দলের প্রতি প্রার্থীদের ভূমিকা বিবেচনার ওপর জোর দেন তিনি।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, পালিয়ে গেলেন স্ত্রী

আপডেট সময় : ০৪:৪৯:০১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬