পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় র্যালি,আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শহরের টাউন ক্লাব থেকে ব্যান্ডের তালে তালে র্যালিটি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে র্যালিটি শেষ হয়।
র্যালি শেষে সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পিরোজপুর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সভাপতি সার্জেন্ট (অব.)মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট (অব.) আব্দুল আউয়ালের সঞ্চালনায় এবং সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) হাবিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, পিরোজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন হাওলাদার,জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন রানা এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলীসহ সাংবাদিক,রাজনৈতিক ব্যাক্তিত্ব ও স্হানীয় গনমান্য ব্যাক্তিবর্গ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ,সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





















