নড়াইলে দুই নেতা নিহতের ঘটনায় শেরপুরে জাসাসের মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি :

নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), শেরপুর জেলা শাখা।

সম্প্রতি নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে হামলার ঘটনায় উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা এবং উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন নিহত হওয়ার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন শেরপুর জেলা জাসাসের আহ্বায়ক এ কে এম এনামুল হক বিপু। মিছিলটি শহরের কলেজ মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে অবস্থিত বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্যসচিব মো. হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন এবং জেলা জাসাসের সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জহুরুল ইসলাম জাপিসহ উপজেলা ও পৌরসভা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এ ছাড়া জাসাসের সাংস্কৃতিক কর্মী, শিল্পী, সমর্থকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে হামলা ও দুই নেতার নিহত হওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানান।

ট্যাগ
জনপ্রিয়
ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, পালিয়ে গেলেন স্ত্রী

আপডেট সময় : ০২:৩৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬