তাড়াইলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপাকে কাঁচামাল ব্যবসায়ী ও দিনমজুর

0-4608x3456-0-0-{}-0-12#bokehtype:0#;ts:2568662815321000;appts:1795243790259;uid:0;qlty:1;illum:2 scene:2 humanIn:0;

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বৃষ্টির কারণে বাজারে ক্রেতার উপস্থিতি কম থাকায় বেচাকেনা কমেছে। এতে দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে কাঁচামাল বিক্রেতারা পড়েছেন বেশি বিপাকে। পাশাপাশি কাজ না পেয়ে হতাশ দিনমজুর ও খেটে খাওয়া মানুষ।

শনিবার (২১ নভেম্বর) সকালে তাড়াইল সদর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। বাজারে ক্রেতার উপস্থিতি ছিল একেবারেই কম। দৈনন্দিন বেচাকেনা ব্যাহত হওয়ার পাশাপাশি বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। বিশেষ করে কাঁচামাল বিক্রি করতে না পেরে দুশ্চিন্তায় রয়েছেন বিক্রেতারা। অন্যদিকে বৃষ্টির কারণে কাজ না পেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর ও রিকশাচালকরা।

বিজ্ঞাপন

কাঁচামাল বিক্রেতা আমজাদ হোসেন জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ক্রেতা একেবারেই কম।  বেচাকেনা না হওয়ায় খুব চিন্তিত আছি। কাঁচামাল বিক্রি করতে না পারলে সেগুলো পচে নষ্ট হয়ে যাবে। এসব পণ্য বিক্রির আয় দিয়েই আমার পরিবারের খরচ চলে।

রিকশাচালক আলতু মিয়া বলেন, সারাদিন রিকশা চালিয়ে যে টাকা আয় হয়, তা দিয়ে স্ত্রী-সন্তান নিয়ে সংসার চালাতে হয়। কিন্তু সকাল থেকে বৃষ্টির কারণে যাত্রী নেই। ফলে আয়-রোজগার বন্ধ হয়ে পড়েছে।

এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে বাজারে বেচাকেনা আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে কাজ না পেয়ে দৈনিক আয়ের ওপর নির্ভরশীল দিনমজুর ও রিকশাচালকদের দুর্ভোগ বাড়ছে। এতে সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

ট্যাগ
জনপ্রিয়
ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, পালিয়ে গেলেন স্ত্রী

ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, পালিয়ে গেলেন স্ত্রী

তাড়াইলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপাকে কাঁচামাল ব্যবসায়ী ও দিনমজুর

আপডেট সময় : ০২:২৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬