আকভানের প্রভাবে বরগুনায় দুর্যোগের ছাপ, কর্মহীন শ্রমজীবী ও আতঙ্কে উপকূলবাসী

0-8048x3568-0-0-{}-0-12#bokehtype:0#;illum:5 scene:3 humanIn:0;

‎মোঃ রাসেল রুহান, বরগুনা প্রতিনিধি:

বিজ্ঞাপন

‎বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় জেলা বরগুনার জনজীবন। বুধবার (১৮ নভেম্বর) মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টি শনিবার (২১ নভেম্বর) পর্যন্ত থেমে থেমে কখনো হালকা, আবার কখনো মাঝারি মাত্রায় অব্যাহত রয়েছে। অসময়ের এই বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বিপাকে পড়েছেন কৃষক, জেলে, দিনমজুর, রিকশা-ভ্যানচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
‎
‎একদিকে টানা বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে শহর ও গ্রামীণ জনপদের স্বাভাবিক জীবনযাত্রা, অন্যদিকে সাগরে মাছ ধরতে না পারায় দুশ্চিন্তায় দিন কাটছে উপকূলের জেলেদের। এর সঙ্গে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে জেলার ৪৪ কিলোমিটার ঝুঁকিপূর্ণ ও ভাঙনকবলিত বেড়িবাঁধ।
‎
‎ঘূর্ণিঝড়ের সতর্কতা জারির পর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলো নিরাপদে উপকূলে ফিরে এসেছে। ট্রলার মালিক সমিতি জানিয়েছে, সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। ফলে সাগরে মাছ ধরতে না পারায় জেলেদের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে।
‎
‎তবে সাগর থেকে ট্রলার ফিরলেও উপকূলের মানুষের উদ্বেগ কাটেনি। বরগুনার ৪৪ কিলোমিটার ঝুঁকিপূর্ণ ও ভাঙনকবলিত বেড়িবাঁধ নিয়ে আতঙ্কে রয়েছেন নদীতীরবর্তী এলাকার হাজারো মানুষ। তাদের আশঙ্কা, সামান্য জলোচ্ছ্বাস কিংবা দমকা হাওয়ায় দুর্বল বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ জনপদ। এতে বসতবাড়ি, ফসলি জমি ও মানুষের জীবন-জীবিকা নতুন করে হুমকির মুখে পড়তে পারে।
‎
‎এদিকে বেড়িবাঁধের ভাঙন রোধে আশার কথা শুনিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে দুটি প্রকল্প অনুমোদন হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্লক ফেলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু করা হবে। তবে উপকূলবাসীর প্রশ্ন, প্রকল্প অনুমোদনের পর কাজ শুরু হতে আর কত দিন অপেক্ষা করতে হবে?
‎
‎অন্যদিকে বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে বরগুনা শহরের ব্যবসা-বাণিজ্যেও। বৃষ্টির কারণে বাজারগুলোতে ক্রেতার উপস্থিতি কমে গেছে। ফলে বিক্রি কমে লোকসানের মুখে পড়ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
‎
‎টাউন এলাকার কাঁচামাল বিক্রেতা জব্বার বলেন, “দুই দিন ধরে বৃষ্টির কারণে রাস্তায় মানুষজন কম। ভিজে ভিজে মালামাল বিক্রি করা যায় না। তার ওপর কিছুটা শীতও পড়ছে। সব মিলিয়ে আয়-রোজগার নেই বললেই চলে।”
‎
‎বরগুনা শহরের ভ্যানচালক করিম বলেন, “বৃষ্টির কারণে বাজারে লোকজন কম। ভ্যানে কেউ মালামাল বহন করছে না। তাই রোজগারের অবস্থা একেবারেই ভালো না।”
‎
‎শুধু শহরের শ্রমজীবী মানুষ নয়, বৈরী আবহাওয়ায় সবচেয়ে বেশি অনিশ্চয়তায় পড়েছেন উপকূলের জেলেরা। আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের জেলে শফিক আকন বলেন, “গত বুধবার সাগর থেকে ফিরেছি। আবহাওয়া ভালো না হওয়া পর্যন্ত সাগরে যেতে পারব না। মাছও তেমন পাইনি। এখন সাগরে যেতে না পারলে সংসার চলবে কীভাবে? আবার কাল রবিবার কিস্তি দিতে হবে।”
‎
‎
‎বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী বলেন, ঘূর্ণিঝড়ের সতর্কতা জারির পর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলো নিরাপদে উপকূলে ফিরিয়ে আনা হয়েছে। সম্ভাব্য দুর্যোগ এড়াতে ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। এতে জেলেরা মাছ ধরতে না পেরে আর্থিক সংকটে পড়ছেন। দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকলে ট্রলার মালিকদের জ্বালানি, শ্রমিকের মজুরি ও অন্যান্য খরচ বহন করা কঠিন হয়ে পড়বে।
‎
‎এদিকে আবহাওয়া অধিদপ্তরের ২০ নভেম্বর প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে পায়রাসহ দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়। সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশনা দেওয়া হয়।
‎
‎সর্বশেষ আবহাওয়ার তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার পরিস্থিতি জনজীবনে ভোগান্তি বাড়িয়ে চলেছে।

ট্যাগ
জনপ্রিয়
ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, পালিয়ে গেলেন স্ত্রী

ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, পালিয়ে গেলেন স্ত্রী

আকভানের প্রভাবে বরগুনায় দুর্যোগের ছাপ, কর্মহীন শ্রমজীবী ও আতঙ্কে উপকূলবাসী

আপডেট সময় : ১২:৪৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬