সরকার শাহাদত হোসেন:
গাইবান্ধায় ইন্টারন্যাশনাল পিচ স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন পদে ৫৭ জন জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ নিয়োগ পরীক্ষায় নারী-পুরুষ মিলিয়ে মোট ৩৪০ জন প্রার্থী অংশগ্রহণ করেন।
গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে নির্ধারিত সময়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষা চলাকালে কেন্দ্রজুড়ে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। অত্যন্ত সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়।।
লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরপরই প্রার্থীদের মৌখিক পরীক্ষা (ভাইভা) গ্রহণ করা হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নিয়োগ পরীক্ষার সার্বিক কার্যক্রম সম্পন্ন হয়।
৫৭টি পদে নিয়োগের সুযোগ থাকায় এ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়।





















