উল্লাপাড়ায় বিলের বুকে গড়ে উঠছে আবাসিক এলাকা, এক সময় হতো ফসলের আবাদ

সাহারুল হক সাচ্চু . উল্লাপাড়া (সিরাজগঞ্জ):

এক সময়ের নামকরা খলিশাগাড়ী বিল। বর্ষাকালে মাস চারেক সময় পানি থাকতো। বর্ষাকালে বিলে পানি যে নালা খাল পথে আসতো আবার সে নালা খাল পথে বের হয়ে যেতো। বিলের বুকে করা হতো ফসলের আবাদ। এখন সে সব বদল এসেছে। বর্ষার পানি বিলে ঢোকে না। এরপরও বিলে পানি থাকে। বিলের পানি এখন বের হয় না। বৃষ্টি বাদলের পানি সারা বছরই গোটা বিলে জমে থাকছে। কোনো ফসলের আবাদ হয় না। তবে সে বিল আর বিল থাকছে না। বিলের বুকে শহর গড়ে উঠছে। একের পর হচ্ছে আবাসিক ভবন। সবগুলো ভবন আধুনিক মানের বহুতলা ভবন। এখন জলাবদ্ধ জায়গায় ভবন করতে আগে মাটি বালি ফেলে ভরাট করা হচ্ছে। এরপর নির্মাণ করা হচ্ছে ভবন। সব মিলিয়ে বিলের বহু জমি জলাবদ্ধতায় বছরের পর বছর ধরে পানির নীচে আছে। এটি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সদরের পৌরসভা এলাকার খলিশাগাড়ী বিল। এখানে আবাসিক এলাকা ও নতুন শহর গড়ে উঠছে। বিভিন্ন এলাকার চাকুরিজীবি, ব্যাবসায়ি ও নানা পেশার জনগণ বিলে জায়গা কিনে ভবন নির্মাণ করছেন। বিলের জায়গা-জমির
আগের মালিকরা আবাসিক ভবন করছেন।কেউ একতলা করছেন। আবার কেউ বহুতলা ভবন করছেন। বিলের জায়গা-জমির দাম বছর যেতেই বাড়ছে। সরকারি সড়কপথ বিলে তেমন নেই। ভবন মালিকরা নিজেরাই সমঝোতা করে সড়কের জায়গা রেখে ভবন নির্মাণ করছেন বলে জানা গেছে। পৌরসভা থেকে কম দুরুত্বের একাধিক সড়ক নির্মাণ করা হয়েছে। আরো সড়ক নির্মাণের পরিকল্পনার কথা জানা গেছে।

উল্লাপাড়া পৌরসভা এলাকার মধ্যেই শত শত বিঘা জমি নিয়ে পরিচিতি পেয়ে আছে পুরো খলিশাগাড়ী বিল।
শ্রীকোলা থেকে কাওয়াক মোড় পর্যন্ত পৌর শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া আগের বগুড় – নগরবাড়ী মহাসড়কের পশ্চিম পাশে বিশাল আয়তনের খলিশাগাড়ী বিলের সব জমি ব্যক্তি মালিকানার বলে জানা গেছে। এর মাঝে সরকারি প্রতিষ্ঠান একটি হ্যাচারী কমপ্লেক্ম আছে। একসময় বিলের সব জমিতে বছরে একবার ধানের আবাদ হতো। একটু উচু জমিতে সরিষার আবাদ হতো বলে জানা গেছে। প্রায় ৩৪ বছর আগে খলিশাগাড়ী বিলে নগরবাড়ী বাইপাস ( কাওয়াক মোড় – শ্রীকোলা মোড়) মহাসড়ক নির্মাণ করা হয়। সেসময় বিল থেকে পানি নিষ্কাশন ব্যবস্থায় মহাসড়কে বেশ কয়েকটি কালভার্ট নির্মাণ করা আছে। বিলের পানি নিষ্কাশন ব্যবস্থা নানা কারণে বন্ধ হয়ে গেছে। এরপর থেকে বিলের জমিতে পানি জমে থাকায় ফসলের আবাদ একেবারে কমেছে। এখন আর দুই ( আগের মহাসড়ক ও বাইপাস মহাসড়ক ) মহাসড়কের মাঝে বিলের জমিতে কোনো ফসলের আবাদ হয় না। সারা বছরই হাটু সমান থেকে আট-দশ হাত সমান পানি জমে থাকে। বাইপাস মহাসড়কের পশ্চিম পাশের কিছু জমিতে এখন বোরো ধান ফসলের আবাদ করা হয়। এক সময় বিলের পানি বাখুয়া গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া নালা – খাল হয়ে বের হয়ে যেতো। আবার বর্ষাকালে পানি নালা- খাল হয়ে বিলে ঢুকতো। সে নালা- খাল বিভিন্ন জায়গায় ভরাট হয়ে গেছে। একারণে পানি ঢুকতে – বের হতে পারে না। সরেজমিনে ঘুরে দেখা গেছে খলিশাগাড়ী বিলের এসব জমিতে এখন একের পর এক আধুনিক মানের ভবন নির্মাণ করা হচ্ছে। এসব ভবনের বেশিরভাগই এক – দোতলা থেকে ছয়তলার আধুনিক ডিজাইনের ভবন। উপজেলা সদরের পৌর শহরের বিজ্ঞান কলেজের পশ্চিমে বিলের বিশাল এলাকা জুড়ে সবচেয়ে বেশিসংখ্যক ভবন নির্মাণ হয়েছে। নতুন ভবন আরো নির্মাণ করা হচ্ছে। সরকারি হ্যাচারী কমপ্লেক্সের উত্তরে ও পশ্চিমে, সরকারি আকবর আলী কলেজের পেছনে, পৌর টার্মিনালের দক্ষিণে ও পূর্বে একের পর এক নানা ডিজাইনের আধুনিকমানের ভবন নির্মাণ করা হচ্ছে। এর পাশাপাশি কেউ কেউ জায়গা কিনে আপাতত টিনের ছাউনির ঘর তুলে বসবাস করছেন। পৌর টার্মিনালের দক্ষিণে নির্মাণাধীন মডেল মসজিদের সামনে বগুড়া – নগরবাড়ী মহাসড়ক থেকে শহরের গুলিস্থান মোড়মুখী একটি সড়ক পৌরসভা থেকে নির্মাণ করা হয়েছে। এখন নানা ধরণের বাহন যাত্রীদের নিয়ে সড়কটিতে সবসময় চলাচল করে থাকে।

বিজ্ঞাপন

পৌর টার্মিনালের উত্তরে নগরবাড়ী মহাসড়ক থেকে হ্যাচারী কমপ্লেক্সমুখী একটি নতুন সড়ক পৌরসভা থেকে
নির্মাণ করা হয়েছে। বিলের বুকে গড়ে উঠা আবাসিক এলাকাগুলো ঘুরে দেখা ও জানা গেছে নতুন ভবন নির্মাণে
শ্রমিকেরা কাজ করছেন। একেবারে বিলের মাঝে কেউ কেউ জায়গা কিনে টিনের ছাউনির ঘর আপাতত তুলে বসবাস করছেন। আবার কেউ কেউ মাটি বালি ফেলে উচু ভিটে বেধে রাখছেন। ঝিকিড়া এলাকায় বিজ্ঞান কলেজের পশ্চিমে বিলের মাঝে গড়ে উঠা আবাসিক এলাকা উপশহর বলে পরিচিতি তুলে ধরা হয়েছে। বিলে চার শতক জায়গা কিনে শিক্ষক মো. মহসিন ঘর তুলে বসবাস করছেন। তিনি বলেন সড়ক পথ না থাকায় বেশ সমস্যায় বসতবাড়িতে যাওয়া আসা করেন। হ্যাচারির পাশ দিয়ে নতুন সড়ক নির্মাণ হলে তাদের কয়েকজন বসতির চলাচল সুবিধা হবে। চাকরিজীবী গোলাম মোস্তফা , সদরুল হোসেন, ব্যবসায়ি নুর হোসেন নুরু মিয়া বিলের মাঝে জায়গা কিনে বাড়ি করে বসবাস করছেন। বিলের মাঝে মহাসড়কের পাশে ৩৩ জন সরকারি চাকুরীজীবি মিলিতভাবে সাড়ে ৫৪ শতক জায়গা কিনেছেন। এ জায়গায় বহুতলা ভবন করে নীচে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও উপরের তলাগুলোয় আবাসিক হবে বলে জানা গেছে। বিলের মাঝে আবাসিক ভবনের মালিকরা আশা করছেন বিলে তাদের চলাচল সুবিধায় এক সময় পৌরসভা থেকে সড়ক পথ নির্মাণ করা হবে। বিলে জায়গা আছে এমন অনেকেই মাঝে মধ্যে তাদের জায়গার হাল হকিকত এসে দেখে যান। জমিতে পানি কতটুকু উচ্চতায় আছে, মাটি ফেলে ভরাটে কত টাকা দরকার এসবের হিসেব কষেন বলে জানা গেছে।

উল্লাপাড়া পৌরসভা নির্বাহী কমকর্তা মো. আশরাফুল ইসলাম ভূঁইয়া বলেন খলিশাগাড়ী বিলের বুকে গত কয়েক
বছর ধরে নতুন নতুন আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। বিলের বুকে বসবাস এলাকা গড়ে উঠছে। এখন উপশহর
নামে আবাসিক এলাকা পরিচিতি পাচ্ছে। খলিশাগাড়ী বিল এলাকায় নতুন গড়ে উঠা আবাসিক এলাকাগুলোয়
পৌরসভা থেকে কয়েকটি সড়ক নির্মাণ পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে একাধিক সড়ক নির্মাণ করা হয়েছে। পৌর টার্মিনালের সামনের উত্তর দিকে হ্যাচারি কমপ্লেক্সমুখী সড়ক নির্মাণ করা হয়েছে। সরাসরি যোগাযোগ
ব্যবস্থায় হ্যাচারি কমপ্লেক্সের দেয়ালের পাশ দিয়ে নগরবাড়ী মহাসড়কের বাশ হাট অবধি সড়ক নির্মাণ করা হবে।
নগরবাড়ী মহাসড়ক থেকে মাতৃ সদন সড়কের পুরো অংশ চওড়া করে পুনঃনির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে। বিলে একটি খেলার মাঠ করার চিন্তা ভাবনা করা হচ্ছে। তিনি আরো বলেন বিলের বুকে ব্যাক্তি মালিকানায় ভবনগুলো হচ্ছে।

বিলের বুকে উপশহর এলাকায় কয়েকজন ব্যাক্তিত্বের মিলিত উদ্যোগে একটি নতুন বিদ্যালয় খোলা হয়েছে। আগামী বছর থেকে বিদ্যালয়টি চালু হবে বলে জানানো হয়। পৌরসভা থেকে পরিকল্পিত আবাসিক এলাকা, সড়ক পথ সঠিক নিয়মে নির্মাণ , পরিচ্ছন্নতাসহ নাগরিক সুবিধায় সব বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ট্যাগ
জনপ্রিয়
ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, পালিয়ে গেলেন স্ত্রী

আপডেট সময় : ১০:৫২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬