ঢাকার নবাবগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে একশত সমবায়ী সংগঠনকে গাছের চারা উপহার দেয়া হয়েছে। রোববার উপজেলা পরিষদের আব্দুল ওয়াসেক মিলনায়তনে এ অনুষ্ঠানে শোভাযাত্রা, আলোচনা সভাসহ সফল সমবায়ীদের পুরস্কৃত করা হয়।
‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন খন্দকার।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. নূর-এ-এলাহির সভাপতিত্বে আলোচনা সভা শেষে নবাবগঞ্জ উপজেলার একশ’টি সমবায় সংগঠনের প্রতিনিধিদের হাতে একটি করে গাছ উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান, নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ, মহিলা বিষয়ক কর্মকর্তা মেহমুদা মান্না, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমীর হোসেন প্রমুখ।
ঢাকার নবাবগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
-
সিটি পোস্ট ডেস্ক - আপডেট সময় : ০৯:০২:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- 7
ট্যাগ
জনপ্রিয়




















