রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে কিশোরগঞ্জের তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলীর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,
মুক্তিযোদ্ধা সংসদ তাড়াইল উপজেলা কমান্ডের আহ্বায়ক সিদ্দিকুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাশেদুজ্জামান মিয়া, তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা প্রদীপ মন্ডল, তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক সারোয়ার আলম, উপজেলা তাতী দলের সভাপতি এনামুল হক ভুঁইয়া নজরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আতিকুর রহমান অপু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদকা জিয়াউর রহমান জিয়া ও সাংবাদিক রবীন্দ্র সরকার।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশ এক গভীর সংকট থেকে রক্ষা পেয়েছিল। সেদিন সেনাবাহিনীর দেশপ্রেমিক সিপাহী ও সাধারণ জনতা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে নেমে এসেছিল।
বক্তারা আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুধু একটি দিবস নয়, এটি জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনার প্রতীক। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ দিবসের তাৎপর্য তুলে ধরতে হবে।
এ সময় শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য কামনা করে করা হয়।






















