রামগঞ্জ (লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হক,রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী, রামগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন (জিএস মনোয়ার), সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু।উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক বৃন্দ। এ সময় বক্তারা ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান সহ তাদের সেরটা তুলে ধরেন।




















