লামায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালন

মো. নুরুল করিম আরমান, লামা ( বান্দরবান):

বান্দরবান জেলার লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে আলো। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি পালন করা হয়। নির্বাহী কর্মকর্তা (ইউএ নও) সোমাইয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আমির হোসেন, লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব এবং সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় জীবনে একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিনের ঘটনাপ্রবাহ দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বক্তারা জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয়
লংগদুতে ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু  

আপডেট সময় : ০৩:৩৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬