ইয়াকুব সরকার, কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের বেরাকুটি এলাকায় গণসংযোগ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি ও কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে দলীয় মনোনীত প্রার্থী মাওলানা আব্দুর রহমান।
গণসংযোগ চলাকালে তিনি এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। একই সময়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী সুফিয়া বেগমকে একটি হুইলচেয়ার উপহার দেওয়া হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিপুর ইউনিয়ন শাখার সহযোগিতায় এ সহায়তা প্রদান করা হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা আব্দুর রহমান বলেন, জনগণের আস্থা ও সমর্থনে নির্বাচিত হতে পারলে সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করবেন।
অনুষ্ঠানে কাশিপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, বেরাকুটি ইউনিট সভাপতি মাওলানা আব্দুস সালামসহ স্থানীয় নেতাকর্মী, দায়িত্বশীল ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।




















