ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ

 শেখ সুমন আলী ফকিরহাট  প্রতিনিধি :

আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনাগামী লং মার্চ সফল করার লক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ লং মার্চে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেবেন বলে জানানো হয়।

রবিবার বিকেলে গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মধুহাটি ইউনিয়ন জামায়াতের আমির ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আকবর হোসাইন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের সাংবিধানিক অধিকার, ন্যায়বিচার ও বাক্‌স্বাধীনতা প্রতিষ্ঠাসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এ লং মার্চের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, জ্বালানি ও সারের সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয়করণ বন্ধ করা।

সমাবেশ থেকে আগামী ৩১ অক্টোবরের লং মার্চ সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।

ট্যাগ
জনপ্রিয়
আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম শুরু, টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে

আপডেট সময় : ০৯:৪৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬