ফরিদপুরের মধুখালীতে পানিতে ডুবে আবু সুফিয়ান নামের এক শিশুর মৃত্যু

বিপ্লব কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে বাড়ির আঙিনায় খেলার সময় পানিভর্তি গর্তে পড়ে মো. আবু সুফিয়ান (৪) নামের এক শিশুর  মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার হাটঘাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সুফিয়ান ওই গ্রামের মো. সুজন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে শিশুটির মা ঘরের ভেতর আসরের নামাজ আদায় করছিলেন। এ সময় বাড়ির আঙিনায় খেলছিল আবু সুফিয়ান। নামাজ শেষে মায়ের ডাকে কোনো সাড়া না পেয়ে তিনি চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে নিহতের সঙ্গে খেলা করা সমবয়সী এক প্রতিবেশী শিশু জানায় যে, আবু সুফিয়ান পানিতে পড়ে গেছে। তাৎক্ষণিকভাবে বাড়ির পেছনের ওই পানিভর্তি গর্তের কাছে গিয়ে শিশুটির মা ছেলেকে পানিতে ভাসতে দেখেন। পরে শিশুর চাচা সুমন মিয়া দ্রুত তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম শুরু, টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে

আপডেট সময় : ০৯:১৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬